গোপালপুরে রাস্তায় গাড়ি পার্কিং, অতঃপর দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গোপালপুরে রাস্তায় গাড়ি পার্কিং, অতঃপর দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গোপালপুরে রাস্তায় গাড়ি পার্কিং, অতঃপর দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গোপালপুরে রাস্তায় গাড়ি পার্কিং, অতঃপর দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ভূয়ারচক এলাকায় পিকআপের সাথে মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

রবিবার (২৮ মে) সকাল নয়টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী প্রভাষক মাইনুর রহমান জানান, রাস্তায়  গাড়ি পার্কিং করে রাখার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় গাড়ি পার্কিং করায় নিয়মিত ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। আর এ কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে।

জানা যায়, পৌর শহরের সুন্দর গ্রামের বেলায়েত আলীর ছেলে মেহেদী হাসান পেট্রোল পাম্পে গেলে অপরদিক থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষের ঘটনায় মারাত্মকভাবে আহত হন। এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ময়মনসিংহ মেডিকেলে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।

গোপালপুর থানার (ওসি) মোশারফ হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d