গোপালপুরে ৫ ইউপিতেই আ.লীগ প্রার্থী বিজয়ী! - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গোপালপুরে ৫ ইউপিতেই আ.লীগ প্রার্থী বিজয়ী!

গোপালপুরে ৫ ইউপিতেই আ.লীগ প্রার্থী বিজয়ী!

গোপালপুরে ৫ ইউপিতেই আ.লীগ প্রার্থী বিজয়ী

 

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের গোপালপুরে ৫ টি ইউনিয়নেই আওয়ামীলীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাগণ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

বেসরকারি ফলে উপজেলার মির্জাপুর ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম ১৩ হাজার ৭৯৯ ভোট, আলমনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমেন ৬ হাজার ৬৬৭ ভোট, হাদিরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিলকিছ জাহান ৬ হাজার ৭৯৮ ভোট, নগদাশিমলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হোসেন আলী ৮ হাজার ১৪১ ভোট ও ধোপাকান্দি ইউনিয়নে সিরাজুল ইসলাম ৬ হাজার ২৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

এ ৫ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর সাধারণ সদস্য পদে ১৫৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৫১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, নির্বাচনে পর্যান্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, ৩ প্লাটুন বিজিবি, ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d