গোপালপুরে ৬ষ্ঠ ধাপে ৫টি ইউপিতে ভোটগ্রহণ চলছে! - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গোপালপুরে ৬ষ্ঠ ধাপে ৫টি ইউপিতে ভোটগ্রহণ চলছে!

গোপালপুরে ৬ষ্ঠ ধাপে ৫টি ইউপিতে ভোটগ্রহণ চলছে!

গোপালপুরে ৬ষ্ঠ ধাপে ৫টি ইউপিতে ভোটগ্রহণ চলছে!

 

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ

৬ষ্ঠ ধাপে ইভিএম এ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে ভোট কেন্দ্রের মধ্যে কোনো ভোটার উপস্থিত থাকলে বিকাল ৪টার পরেও ভোটগ্রহণ করা হবে।

জানা যায়, নির্বাচনে ৩ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। উপজেলার মির্জাপুর, আলমনগর, হাদিরা, নগদাশিমলা এবং ধোপাকান্দি এই ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১৫৪ জন এবং সংরক্ষিত পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ৫০টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। শতকরা হিসেবে ৮৮ ভাগের বেশি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। নির্বাচনে মোট ভোটার ১ লাখ ১৭ হাজার ৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৫৮ হাজার ৮৯২ জন আর নারী ভোটার রয়েছে ৫৮ হাজার ১৮১ জন।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, বিগত সময়ের মতো এবারও নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে পর্যান্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৮ জন করে পুলিশ এবং সাধারণ কেন্দ্রে ৭ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে প্রতিটি কেন্দ্রে ১৪ থেকে ১৬ জন করে আনসার সদস্যও দায়িত্ব পালন করছেন। নির্বাচনে ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d