গোবিন্দাসীতে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গোবিন্দাসীতে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত

গোবিন্দাসীতে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত

গোবিন্দাসীতে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী পালি

 

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গণভোজ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গীস বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সাংগঠনিক সম্পাদক জাহিদ খন্দকার, জেলা পরিষদের সাবেক সংসদ আজহারুল ইসলাম, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম বাবু, প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মো. দিদারুল আলম মাহবুব, ফলদা ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং পরে খাদ্য বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d