ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে কতৃক জরিমানা-গণটিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে কতৃক জরিমানা-গণটিভি

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে কতৃক জরিমানা-গণটিভি

নিজস্ব প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাটে বিনা প্রয়োজনে ঘোরাফেরা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করছেন ইউএনও। শনিবার সকালে ঘোড়াঘাট পৌর এলাকার আজাদ কঠোর লকডাউন বাস্তবায়নে সারা দেশের মতো মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু কিছু এলাকার মানুষ পরিস্থিতির ভয়াবহতা এখনো বুঝে উঠতে পারেননি। তাঁরা ম্যাজিস্ট্রেট ও পুলিশের কার্যক্রম দেখতে ভিড় করছেন। আজ শনিবার এমন এক ঘটনায় জরিমানা গুনতে হয়েছে বেশ কয়েকজনকে।
আজ ঘোড়াঘাট পৌর এলাকার পুরোনো বাজার, আজাদ মোড়, বাসস্ট্যান্ডসহ ডুগডুগিহাট বাজারের অলিগলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম।
এ সময় হাট-বাজারে ও রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করার জন্য ১৯ জনকে আটক করে অর্থদণ্ড দেন ইউএনও। তাঁদের কাছ থেকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় উৎসুক জনতা আদালতের কার্যক্রম দেখার জন্য ভিড় করছিলেন। তখন তাঁদেরও আটক করে জরিমানা আদায় করেন ম্যাজিস্ট্রেট। আদালতের কার্যক্রম দেখতে এসে ৫০০ টাকা করে জরিমানা দেন সাতজন।
এ ছাড়া হাট–বাজারে অযথা ঘোরাফেরা করা কয়েকজন একত্র হয়ে পুলিশের কার্যক্রম দেখছেন। সেখানে পুলিশ গেলে তাঁরা দৌড়ে অন্য স্থানে গিয়ে আবার জটলা করছেন।
ঘোড়াঘাটের ইউএনও রাফিউল আলম বলেন, ‘আমরা চেষ্টা করছি লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করতে। অনেকে অতি উৎসাহী হয়ে লকডাউন ও আমাদের কার্যক্রম দেখার জন্য অযথা ভিড় জমাচ্ছে। তাদের আইনের আওতায় আনা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d