চরভদ্রসনে জাটকা রক্ষা অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায়,৭ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
চরভদ্রসনে জাটকা রক্ষা অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায়,৭ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস।

চরভদ্রসনে জাটকা রক্ষা অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায়,৭ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস।

 

সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর প্রতিনিধি)

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে সোমবার দিনভর জাটকা রক্ষা

অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কারেন্ট জাল দিয়ে অবাধে জাটকা নিধনের দায়ে শাহীন ৩৮ এক জেলেকে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দের পর উপজেলা পরিষদে এনে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া দুই কেজি জাটকা ইলিশ আটকের পর তা দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানার নেতৃত্বে এ ভ্রম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।অভিযানের অন্যরা হলেন উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান, ক্ষেত্রে সহকারি শামীম আরিফিন ও চরভদ্রাসন থানার এস আই তুহিন প্রিয় মুখ।

সংশ্লিষ্ট সূত্র জানা যায় মুজিববর্ষে শপথ নেবো,জাটকা নয় ইলিশ খাবো’ এ স্লোগান নিয়ে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পদ্মা নদীর দিয়ারা গোপালপুর এলাকার জল মহাল, চর মৈনট,ভাটি শালিপুর ও এমপি ডাঙ্গী গ্রামের জলমহালে দিনভর অভিযান পরিচালনা করেন ভ্রম্যমান আদালত।অভিযানের টের পেয়ে অনেকেই কারেন্ট জাল ফেলে পালিয়ে যায় এবং এক জেলেকে আটক করেন ভ্রম্যমান আদালত।

ফলে পদ্মা নদীতে ব্যবহৃত কারেন্ট জাল গুলো জব্দ করে উপজেলা পরিষদে আনার পর তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d