চরভদ্রসন আওয়ামী যুবলীগের হ্যান্ড স্যানিটাইজার এবং মাক্স বিতরণ-গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
চরভদ্রসন আওয়ামী যুবলীগের হ্যান্ড স্যানিটাইজার এবং মাক্স বিতরণ–গণ টিভি

চরভদ্রসন আওয়ামী যুবলীগের হ্যান্ড স্যানিটাইজার এবং মাক্স বিতরণ–গণ টিভি

সাজ্জাদ হোসেন সাজু(বিশ্বাস প্রতিনিধি)

করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে সারা বাংলাদেশের সাতদিনের কঠোর লকডাউন চলছে। ফরিদপুর জেলার অন্তর্গত চরভদ্রাসন উপজেলায় কঠোরভাবে পালন করা হচ্ছে লকডাউন। সাধারণ মানুষ যাতে আরও সচেতন হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে চরভদ্রাসন উপজেলা আওয়ামী যুবলীগ।
তাদের পক্ষ থেকে মাক্স এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় সাধারণ মানুষের মাঝে।

এ সময় উপস্থিত চরভদ্রসন সরকারি কলেজের সাবেক ভিপি মিজানুর রহমান মিজান বলেন মাননীয় জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেইসাথে ফরিদপুর 4 আসনের এমপি জনাব মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এর তত্ত্বাবধানে আমরা সর্বদা প্রস্তুত আছি দেশের কল্যাণে কাজ করার জন্য।

তিনি আরো বলেন প্রশাসনের পাশাপাশি আমরাও চেষ্টা করছি করোনা সম্পর্কে সাধারণ মানুষকে আরও কিভাবে সচেতন করা যায় সেই লক্ষ্যে । আমাদের হ্যান্ড স্যানিটাইজার এবং মাক্স বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সুমন মোল্লা ,নাজমুল হুদা, মোস্তফা এবং অন্যান্য আরো অনেকই….


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d