সাজ্জাদ হসেন সাজু( বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের এম’ কে ডাঙ্গী গ্রামের সোহরাব হোসেন শিকদারের রেহানা বেগম ৫৫ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ছয়টায় ইন্তেকাল করেছেন /করোনা আক্রান্ত উক্ত রোগী হোম কোয়ারেন্টটা ইমে থাকা অবস্থা গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত শুক্রবার তাকে জেলা শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে মাত্র একদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায় গত ৫ ই জুলাই গৃহিণী রেহানা বেগমের দেহে থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর করোনা ভাইরাস ধরা পড়ে এরপর করোনা আক্রান্ত রোগীর শরীরে অবস্থা দিন দিন অবনতি হতে থাকে এবং পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সূত্র জানায় গতকাল পর্যন্ত উপজেলায় ১২৬ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে এবং এদের একজনের মৃত্যু হয়েছে
Leave a Reply