চরভদ্রাসনে কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে তৎপর পুলিশ -গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
চরভদ্রাসনে কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে তৎপর পুলিশ -গণ টিভি

চরভদ্রাসনে কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে তৎপর পুলিশ -গণ টিভি

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসনে করোনা মোকাবেলায় সরকারের কঠোর। বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর রয়েছে পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে ভূমি অফিস সংলগ্ন সড়কে চরভদ্রাসন থানা পুলিশের এ তৎপরতা লক্ষ্য করা যায়।

চরভদ্রাসন থানা পরিদর্শক মো: জাকারিয়া হোসেনের তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছিলেন উপ-পরিদর্শক মো: ফিরোজ মোল্যা, উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যবৃন্দ।

এ সময় তারা অপ্রয়োজনীয় কারণে বাজারমুখি লোকজনকে বাধা প্রদান করেন এবং এছাড়া বিনা প্রয়োজনে কেউ যেন বাইরে বের না হন তার জন্য অনুরোধ করেন।

মো: জাকারিয়া হোসেন জানান সরকারের নির্দেশনা বাস্তবায়নে উপজেলার সদর বাজারসহ বিভিন্ন বাজার ও গ্রাম এলাকায় পুলিশের সার্বক্ষনিক তদারকি রয়েছে। এছাড়া এ মহামারী মোকাবেলায় সকলকে ঘরে থাকার অনুুরোধ করেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d