,
সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)
ফরিদপুর চরভদ্রাসন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ্যে সোমবার দুপুরে ১২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। এ প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার (অ. দা)মো:মাসুম রেজা,। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃ মোতালেব হোসেন মোল্লা,। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হাফিজুর রহমান /মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, ওসি প্রতিনিধি এসআই সোহেল, প্রস্তুতী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:মাহমুদুল হক টিটু, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মো: জিয়াউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কাওছার, যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্লা, শিক্ষক শিরিন সুলতানা, ও মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান প্রমুখ ।
জানা যায়। প্রস্তুতি সভায় জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে সরকারি-বেসরকারি, ও স্বায়তশাষিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত্ত রাখা, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে পুষ্প স্তবক অর্পণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন মসজিদ মন্দির গির্জা য় বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা দোয়ার ব্যবস্থাসহ তবারক বিতরণের জন্য উদ্যোগ নেওয়া হয়।
Leave a Reply