সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ ফজিলাতুননেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলী দেয়া হয়,উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় একর পর এক শেখ ফজিলাতুননেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করেন।উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোতালেব হোসেন মোল্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, চরভদ্রাসন থানা অফিসার্স ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত থেকে শেখ ফজিলাতুননেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করেন। শ্রদ্ধাঞ্জলী প্রদর্শন শেষে বঙ্গবন্ধুর স্বপরিবারের উপর বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply