চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যাক্তির করুন মৃত্যু -গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যাক্তির করুন মৃত্যু -গণ টিভি

চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যাক্তির করুন মৃত্যু -গণ টিভি

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিদিন)

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে রবিবার দুপুর ২টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে সেক বিল্লাল(৫২)নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।সে ঐ ইউনিয়নের তেলিবাড়ির ঘাট ছিটাডাঙ্গী গ্রামের বাসিন্দা মৃত সেক কালুর ছেলে।
বিল্লালের স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে।ঘটনার সত্যতা স্বীকার করার পাশাপাশি পরিবারের বরাত দিয়ে গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী জানান ঘটনার দিন সকালে তেলিবাড়ির ঘাট বাজারে দুধ বিক্রি শেষে বাড়িতে গিয়ে ক্ষেত হতে ধানের চাড়া তুলে বিল্লাল।

দুপুরেরদিকে কোরবানীতে বিক্রির জন্য রাখা গরু গোসল করানোর জন্য মটর চালাতে গিয়ে বৈদ্যুতিক সকেটের ভেতর দুটি তার ঢুকিয়ে মটর চালু দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।পরে মুমূর্ষ অবস্থায় পরিবারে সদস্যরা দ্রæত তাকে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিল্লিালকে মৃত ঘোষনা করেন।তার এই অকাল মৃত্যুতে এলাকায় ও পরিবারে শোকের মাতম চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d