সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন নেতৃত্বে করোনা ভাইরাস
প্রতিরোধে প্রতিদিন গ্রাম গঞ্জের হাট বাজার, ও নিভূত পল্লীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাক্স ব্যবহারের উপর তাগিদ দিয়ে হ্যান্ড মাইকিং প্রচারণা চালিয়ে যাচ্ছেন, সারা দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির সাথে সাথে উপজেলা জুড়ে হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব বজায় রাখা, গণপরিবহন ও হাট-বাজারে,করোণা বিধিমালা মেনে চলার তাগিদ দিয়ে টহল গাড়িতে বিচরণ করে চলছে থানা পুলিশ, এছাড়া জন স্বাস্থ্য রক্ষার জন্য উপজেলার বিভিন্ন স্পটে থানা পুলিশ মার্কস বিতরণ করে চলছেন। করোনা প্রতিরোধে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে, সেকেন্ড অফিসার এসআই মোঃ ফিরোজ মোল্লা, সহ পুলিশ প্রশাসন কর্মরত রয়েছেন, রোববার বিকেলে উপজেলা সদর বাজার ব্রীজ মোড় ঘুরে ঘুরে হ্যান্ড মাইকিং করেন।
এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন বলেন, জনগণের জানমাল রক্ষার গুরু দায়িত্ব পালনের সাথে সাথে বর্তমান দেশের পরিস্থিতির উপর, করোনা প্রতিরোধে উপজেলাজুড়ে কাজ করে চলছি,জনগণের স্বাস্থ্যবিধি রক্ষায় তিনি স্থানীয় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান,
Leave a Reply