সাজ্জাদ হোসেন সাজু (গন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসন ২০২০-২১)অর্থ বছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায় দ্বিতীয় সংশোধিতএর আওতায় মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন প্রকল্পের আওতায় চরভদ্রাসনের গাজিরটেক ইউনিয়নের দক্ষিণ চর সুলতানপুর গ্রামে ২০ জন সিবিজি সুফলভোগীর মাঝে কার্প মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদবোধন করেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোতালেব হোসেন মোল্যা।
আরো উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইয়াকুব আলী, উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান এবং মৎস্য দপ্তরের সদস্যবৃন্দ।
Leave a Reply