সাজ্জাদ হোসেন সাজু ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে পুষ্টি কমিটির উদ্দ্যেগে নতুন ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের হাতে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.মোঃ হাফিজুর রহমান।
জানা যায় ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে মাত্র ৮টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন চিকিতসকরা। মহামারি করোনাভাইরাস সংক্রমন কালে রোগীদের অক্সিজেন বেশী প্রয়োজন হয়। তাই অত্র হাসপাতালের রোগীদের কথা চিন্তা করে নতুন করে ৫টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেন উপজেলা পুষ্টি কমিটি।এ নিয়ে ৩১ শয্যার এই হাসপাতালটিতে অক্সিজেন সিলিন্ডার সংখ্যা দাড়াল ১৩টি।
Leave a Reply