চাঁপাইনবাবগঞ্জ এ নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: আমিনুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার, ৩নং নাচোল সদর ইউনিয়ন এর নবনির্বাচিত চেয়ারম্যান
শফিকুল ইসলাম আজ মঙ্গলবার ১৫/০২/২০২২ দায়িত্ব গ্রহণ করেন। সেই সঙ্গে নবনির্বাচিত ইউপি সদস্য গন উপস্থিত ছিলেন নবনির্বাচিত ইউপি গন হলেন।১নং ওয়ার্ড সদস্য শাহজাহান আলী ২নং ওয়ার্ড সদস্য সফিকুল আলম ৩নং ওয়ার্ড সদস্য সাদিকুর ইসলাম ৪নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল সাত্তার ৬নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান ৭নং ওয়ার্ড সদস্য এরশাদ আলী ৮নং ওয়ার্ড সদস্য মুনিমুল ইসলাম ৯নং ওয়ার্ড সদস্য মোরশেদ আলী মহিলা ইউপি সদস্য গন ১.২.৩ ওয়ার্ড সদস্য নাজমা বেগম ৪.৫.৬ ওয়ার্ড সদস্য দিলয়ারায়া বেগম ৭.৮.৯ ওয়ার্ড সদস্য নাজিরা বেগম । নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম গত ২৬-১২-২০২১ ইং তারিখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কায় নির্বাচন করেন অত্র এলাকার জনগণের ভালবাসায় তিনি তার নিকটতম নৌকার বিপরীতে ৯১৯১ ভোট বিশী পেয়ে জয়লাভ করেন এবং গত ১৪/০২/২০২২তারিখে শপথ গ্রহণ করেন আজ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয় এ সময় উপস্তিত ছিলেন বিএনপির পৌর সাধারণ সম্পাদক মোঃ দুরুল হুদা, নাচোল মহিলা কলেজের অধাক্ষ্য মোঃ সেলিম রেজা আরও উপস্তিত ছিলেন নাচোল ইউনিয়ন এর গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। এসময় তিনি বলেন নাচোল ইউনিয়নর পানির ব্যবস্থা অত্যান্ত খারাপ তাই ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা করেন এবং নাচোল ইউনিয়ন এর উন্নয়নমুলক পরিকল্পনার কথা জানান তিনি আরও বলেন আমি নাচোল ইউনিয়ন পরিষদ কে বাংলাদেশের একটি আধুনিক ও ডিজিটাল পরিষ্কার-পরিচ্ছন্ন মাদকমুক্ত, বেকারত্বমুক্ত,ব্যলবিবাহ বন্ধ সহ রাস্তা ঘাটের উন্নয়ন করার কথা জানান এবং সর্বপরি জনগণ কে তার উন্নয়ন কাজে সহযোগিতা আহ্বান করেন।
Leave a Reply