চোরাচালান ঠেকাতে নওগাঁ সীমান্তে পুলিশের নজরদারি বৃদ্ধি- গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
চোরাচালান ঠেকাতে নওগাঁ সীমান্তে পুলিশের নজরদারি বৃদ্ধি- গণ টেলিভিশন

চোরাচালান ঠেকাতে নওগাঁ সীমান্তে পুলিশের নজরদারি বৃদ্ধি- গণ টেলিভিশন

নওগাঁ প্রতিনিধি

কোরবানি ঈদ সামনে রেখে নওগাঁর সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিশেষ নজরদারি শুরু করেছে জেলা পুলিশ।

শুক্রবার বিকেলে পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। এসময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এসময় বিজিবিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার জানান, কোরবানি ঈদের আগে সীমান্ত এলাকায় গরু চোরাচালান চক্র সক্রিয় হয়ে উঠে। চোরাচালান রোধ করতে ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে আগে থেকেই পুলিশ, বিজিবি, জেলা-উপজেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করছে। পুলিশ সর্বদা সজাগ রয়েছে। যাতে করে ঈদকে সামনে রেখে চোরাচালান চক্র কোনভাবেই সক্রিয় হতে না পারে।

তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় সচেতনতা মূলক ক্যাম্পাইন করা হচ্ছে। সীমান্ত এলাকার কোন মানুষ যাতে অবৈধ কাজে জড়িয়ে না পরে সেই বিষয়গুলো ক্যাম্পাইনে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকা জুড়ে সচেতনতা মূলক মাইকিং করা হচ্ছে।

পরে পুলিশ সুপার স্পিড বোর্ডে চরে সীমান্তের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d