জামাত বিএনপির দেশবিরোধী নৈরাজ্যর প্রতিবাদে শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের শান্তি সমাবেশ। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
জামাত বিএনপির দেশবিরোধী নৈরাজ্যর প্রতিবাদে শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের শান্তি সমাবেশ।

জামাত বিএনপির দেশবিরোধী নৈরাজ্যর প্রতিবাদে শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের শান্তি সমাবেশ।

জামাত বিএনপির দেশবিরোধী নৈরাজ্যর প্রতিবাদে শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের শান্তি সমাবেশ।

মোঃ ফরিদ উদ্দিন
শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ।

আজ ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তির আলোকে আজ শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শ্যামনগর মাইক্রোবাস স্ট্যান্ড চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম, আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, সাধারন সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জি,এম রেজাউল করিম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ভবতোষ মন্ডল, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান, আওয়ামী নেত্রী ইউপি সদস্য মিসেস দেলোয়ারা বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক লায়েছ, সদর যুবলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান, যুবনেতা সুমন হোসেন, এস,এম ফেরদৌস হায়দার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, বাদঘাটা কিং স্টার ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মোস্ত সহ দলীয় সর্বস্তরের অসংখ্য নেতাকর্মী।

আওয়ামী লীগ বলছে, বিএনপি-জামায়াতের ‘অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে’ তাদের এই কর্মসূচি।

দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

গত রোববার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
ওই সভাতেই আজকের শান্তি সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d