জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

ফরিদপুর প্রতিনিধি ;

করোনায় আক্রান্ত ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মো. জাহাঙ্গীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিভিন্নস্থানে। আজ শনিবার বাদ জোহর শহরের পূর্ব খাবাসপুর মোড়ে দারুল আমান জামে মসজিদে যুবদল ও ছাত্রদল এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে এ উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে শুক্রবার বাদ জুমা জেলা যুবদলের উদ্যোগে শহরের চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং পশ্চিম খাবাসপুর শামসুল উলুম জামে মসজিদে কোরআন খতম করা হয়। এছাড়াও শহরের ২ নং হাবেলী গোপালপুরে যুবদল, ছাত্রদল ও শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সদরপুর উপজেলা যুবদল তাঁর রোগমুক্তি কামনায় এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে। আলফাডাঙ্গা, মধুখালি ও চরভদ্রাসন উপজেলা যুবদলের পক্ষ হতে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আগামীকাল রোববার কোতয়ালী থানা শাখা যুবদলের উদ্যোগে সদর উপজেলার দয়ারামপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতাজনিত লক্ষণের কারণে গত ১৯ এপ্রিল কোভিড-১৯ ভাইরাস নমুনা জমা দেয়ার পরদিন করোনা পজিটিভ ধরা পড়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করেই চিকিৎসা নিচ্ছেন। শনিবার তাঁর দ্বিতীয় দফায় কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দেন। রোববার এ রিপোর্ট জানা যাবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সহ-সভাপতি আরমান হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং রোগমুক্তি কামনা করেন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d