টাংগাইল জেলার ভূঞাপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৩ ব্যবসায়ীসহ ৯ জনকে অর্থদণ্ড। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাংগাইল জেলার ভূঞাপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৩ ব্যবসায়ীসহ ৯ জনকে অর্থদণ্ড।

টাংগাইল জেলার ভূঞাপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৩ ব্যবসায়ীসহ ৯ জনকে অর্থদণ্ড।

টাংগাইল জেলার ভূঞাপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৩ ব্যবসায়ীসহ ৯ জনকে অর্থদণ্ড

 

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ

 

টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাস্থ্যবিধি অমান্য এবং চাউলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৩ ব্যবসায়ীসহ ৯ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ( ১৩- জানুয়ারি ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান ভূঞাপুর বাসস্ট্যান্ড এবং বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই সাজা দেন।

এ সময় চাউল ব্যবসায়ী কামরুল ইসলামকে ১০ হাজার টাকা, বেলাল হোসেনকে ১০ হাজার টাকা, খোদা বক্সকে ৫ হাজার টাকা এবং ৬ জনকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জানা যায়, দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দিয়েছে সরকার। এতে উপজেলায় সরকার ঘোষিত হাট-বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ছাড়া পাট দিয়ে তৈরি বস্তা ব্যবহার না করে চাউলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় অর্থদণ্ড দেওয়া হয়েছে। আর স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনকে ২ হাজার ৪০০ টাকা এবং ৩ চাউল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান জানান, সরকার ঘোষিত করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি মানতে কঠোর অবস্থানে প্রশাসন। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d