টাঙ্গাইলের মধুপুরে র‍্যাবের অভিযানে ইয়াবা ও মোটরসাইকেল সহ আসামী গ্রেফতার গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাঙ্গাইলের মধুপুরে র‍্যাবের অভিযানে ইয়াবা ও মোটরসাইকেল সহ আসামী গ্রেফতার গণ টিভি

টাঙ্গাইলের মধুপুরে র‍্যাবের অভিযানে ইয়াবা ও মোটরসাইকেল সহ আসামী গ্রেফতার গণ টিভি

মোঃ শহিদুল ইসলাম(টাঙ্গাইল) বিশেষ প্রতিনিধিঃ

আজ সকাল ০৬.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন সাথীর মোড় (নতুন বাজার) গ্রামে মেসার্স সিদ্দিক স্টোরের সামনে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মনির আহম্মেদ জুয়েল (৪৪), পিতা- মৃত- আব্দুল মান্নান, সাং -মধুপুর (নতুন বাজার), থানা- মধুপুর, জেলা- টাঙ্গাইল কে ১২০ পিস ইয়াবা , ০১টি মটরসাইকেল, ০১টি মোবাইল, ০১টি সিম কার্ড এবং নগদ ৬,০০০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করেন।

সাক্ষীদের সম্মুখে আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার মধুপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামী টাঙ্গাইল জেলার মধুপুর থানা এলাকাসহ আশেপাশের থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০(ক) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d