টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে জরিমানা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে জরিমানা

টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে জরিমানা

মোঃ আবুবকর সিদ্দিকী
জেলা প্রতিনিধি টাঙ্গাইল।

টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার(বিস্কুট,কেক,ব্রেড) তৈরি করায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে (বেকারী) ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার(৪ মে)দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসকের সহযোগিতায় চলমান সেবা সপ্তাহ উপলক্ষে বাজার তদারকির অংশ বিশেষ হিসেবে যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে (বেকারী) অভিযান চালায় টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযান পরিচালনা কালে মানহীন নোংরা পরিবেশে বেকারী পন্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর অবস্থায় খাবার তৈরি করায় যমুনা বেকারীকে ৭ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

এসময় যমুনা বেকারীতে কর্মরত সংশ্লিষ্ট সকলকে অস্বাস্হ্যকর পরিবেশে খাবার তৈরি না করার নির্দেশনা প্রদান করেন তিনি।পরবর্তীতে অস্বাস্হ্যকর পরিবেশে খাবার তৈরির বিষয়টি পাওয়া প্রমাণ হলে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা নেয়ার ও হুশিয়ারি দেন তিনি। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d