টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪১৩ জনের দেহে করোনা শনাক্ত-গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪১৩ জনের দেহে করোনা শনাক্ত-গণ টিভি

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪১৩ জনের দেহে করোনা শনাক্ত-গণ টিভি

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ

দেশব্যাপী করোনার ছোবলে আক্রান্ত ও প্রাণহানি বাড়ছে আশংকাজনকভাবে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলে আজ মঙ্গলবার (০৬- জুলাই) মোট ৭১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে সর্বোচ্চ ৪১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে টাঙ্গাইল জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯০৪৪ জন। আজ (০৬- জুলাই) করোনায় আক্রান্তের হার ৫৭.৯২%।

জানা যায়, গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ নিয়ে ৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে ২ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৫ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d