টাঙ্গাইলে ফেনসিডিল সহ দু’জন গ্রেপ্তার : দু'টি প্রাইভেটকার জব্দ । - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাঙ্গাইলে ফেনসিডিল সহ দু’জন গ্রেপ্তার : দু’টি প্রাইভেটকার জব্দ ।

টাঙ্গাইলে ফেনসিডিল সহ দু’জন গ্রেপ্তার : দু’টি প্রাইভেটকার জব্দ ।

টাঙ্গাইলে ফেনসিডিল সহ দু’জন গ্রেপ্তার : দু’টি প্রাইভেটকার জব্দ

 

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ

 

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ঈদগাঁহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে বেসরকারি ৭১টিভি চ্যানেলের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার থেকে সোমবার(১৭-জানুয়ারি) সকালে ৬০২ বোতল ফেনসিডিল সহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১২( সিপিসি-৩) টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- যশোর জেলার বেনাপোল উপজেলার ভবেরবেড় গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে মো. সোহেল রানা (২৮) এবং একই উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে মো. রিয়াজুল ইসলাম (৪৪)।

র‌্যাব কমান্ডার জানান, গোপনে সংবাদ পেয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ৭১টিভির স্টিকার লাগানো প্রাইভেটকারে অভিযান চালিয়ে দুটি প্রাইভেটকার সহ উল্লেখিত ব্যক্তিদ্বয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাসী চালিয়ে ৬০২ বোতল ফেনসিডিল, দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ডসহ নগদ ৩ হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা বহুদিন ধরে বিক্রি নিষিদ্ধ ফেনসিডিল অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সাংবাদিকতার পরিচয় দিয়ে রাস্তায় চলাচল করত। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d