টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা -গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা -গণ টেলিভিশন

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা -গণ টেলিভিশন

মোঃ শহিদুল ইসলাম (টাঙ্গাইল) বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট, চায়ের স্টল, মাস্ক পরিধান না করা, বিনা কারণে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

শনিবার(২৪- জুলাই) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম । এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ঐ অভিযানে র‍্যাব ও আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

টাঙ্গাইল পৌর এলাকার কলেজ পাড়ায় অবস্থিত গৌর ঘোঁষ দধি ও মিষ্টান্ন ভান্ডার এর ঘি মেয়াদোত্তীর্ণ ছিল বিধায় বাংলাদেশ ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ২০,০০০ টাকা জরিমানা এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

এছাড়াও মাইকিং করে সকল লোকজনকে স্বাস্থ্যবিধি পালনে সচেতন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d