মোঃ শহিদুল ইসলাম(টাঙ্গাইল) বিশেষ প্রতিনিধিঃ
কঠোর লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নের জন্য টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ১৩ জনকে ১৩ হাজার একশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬- জুলাই) দুপুরে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে এবং র্যাবের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় । চলমান লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা করায় টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ১৩ জনকে ১৩ হাজার একশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম বলেন, সরকার ঘোষিত লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে যাঁরা আইন লংঘন করেছে, আমরা তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছি। তিনি আরও বলেন, চলমান লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply