টাঙ্গাইলে স্ত্রীর সাথে বিচ্ছেদের পর স্বামীর আত্মহত্যা।
মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীর সাথে বিচ্ছেদের কষ্ট সইতে না পেরে আত্মহত্যা করেছেন দীপক বাদ্যকর (২০) নামে এক যুবক। সে আটিয়া মামুদপুর গ্রামের ঋষিপাড়ার পঞ্চ বাদ্যকরের ছেলে।
সোমবার (১০- জানুয়ারি ) রাতে উপজেলার আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দীপক বাদ্যকর মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। গত প্রায় দুই মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে একই ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামে বাবার বাড়ি চলে যায়। এর কিছুদিন পর স্ত্রী তাকে তালাক দেয়।
এতে সে কিছুটা মানষিকভাবে ভেঙ্গে পড়ে। সোমবার সে জানতে পারে তার স্ত্রীর অন্যত্র বিয়ের কথা চলছে। এই ঘটনায় সোমবার রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মির্জাপুর থানার উপপদির্শক (এস.আই) মো. শাজাহান জানান, স্ত্রী তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করার চেষ্টা করছে এমন খবরে মনের দুঃখে দীপক আত্মহত্যা করে। রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply