টাঙ্গাইল সদরে ফেন্সিডিলসহ ২ যুবক গ্রেপ্তার।
মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাসে সোমবার (২৪ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে ১৮৪ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ফেন্সিডিল বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহির মাদী গ্রামের হেরেশ মন্ডলের ছেলে আপিনু রহমান (২৫) ও একই গ্রামের হারান মন্ডলের ছেলে মিঠুন মন্ডল (১৯)।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি আবুল কালাম আজাদের নেতৃত্বে আশেকপুর বাইপাসে জয় গোপাল মিষ্টান্ন ভান্ডারের পাশে অভিযান চালিয়ে ব্যক্তিদ্বয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে ১৮৪ বোতল ফেন্সিডিল, নগদ ৩০০০ টাকা ও ৩ টি সিমকার্ড এবং ফেন্সিডিল বহনকারী ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের দাম প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা।
র্যাব আরো জানায়, তারা দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। গ্রেপ্তারকৃতদের নামে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply