ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন. - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন.

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন.

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন.

 

মোঃ আশরাফুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি চাল বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৯টায় আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই সহায়তার আওতায় ইউনিয়নের মোট ২ হাজার ৩৫০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল নিতে আসা নারী-পুরুষরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের বরাদ্দকৃত চাল সংগ্রহ করেন। পুরো কার্যক্রমে ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে খাদ্য সহায়তা কর্মসূচির এই চাল বিতরণে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেক পরিবারই এই সহায়তাকে ঈদের আগে বড় ধরনের সহযোগিতা হিসেবে দেখছেন।

 

আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, “সরকারি সহায়তা যেন প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের হাতে পৌঁছে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল থাকায় ৩ জন কার্ডধারীর মাঝে সমানভাবে একটি বস্তা বিতরণ করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

 

চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসারের প্রতিনিধি মুক্তা সেন, ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

 

উপস্থিত স্থানীয়রা জানান, ঈদের আগে এমন সহায়তা দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো এই চাল পেয়ে অনেকটাই স্বস্তি অনুভব করছে।

 

সংশ্লিষ্টদের মতে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত ভিজিএফ কার্যক্রম গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে এই সহায়তা আউলিয়াপুর ইউনিয়নের বহু পরিবারের ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন তারা।


ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ায় সংঘর্ষ, নারীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে উখিয়া উপজেলা সদরের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সৈয়দা খাতুন (৫০), তিনি স্থানীয় সব্বির আহমেদের স্ত্রী।

 

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের দাবি অনুযায়ী, কয়েকদিন ধরে এলাকায় রাজনৈতিক স্লোগান ও ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় এক ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

 

অভিযোগ অনুযায়ী, ঘটনাটি প্রথমে একটি মারধরের মধ্য দিয়ে শুরু হয় এবং পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে নিহত নারীর ছেলে ও স্থানীয় একজন এনজিওকর্মীও হামলার শিকার হন বলে দাবি করা হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ওই নারী আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

 

পরিবারের পক্ষ থেকে স্থানীয় একাধিক রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে অভিযুক্তরা সংবাদ সম্মেলন করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং নিজেদের নির্দোষ দাবি করেছেন।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, নারীটির মৃত্যু হয়েছে হাসপাতালে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ায় সংঘর্ষ, নারীর মৃত্যু

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে পালাল স্বামী, উদ্ধার হলো গলাকাটা মরদেহ

 

 

মো: তুহিন হোসেন সাতক্ষীরা প্রতিনিধি :

 

সাতক্ষীরায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাসলিমা খাতুন দেবহাটা উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে। স্থানীয়রা জানান, স্বামী সাদ্দাম হোসেন তার নানার বাড়িতে বসবাস করতেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এছাড়া তাসলিমা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সংসারে অভাব-অনটনের কারণে দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি তাসলিমা তার বাবার বাড়ি থেকে একটি ছাগল এনে পালন করছিলেন। পরে সেই ছাগলটি স্ত্রীকে না জানিয়ে বিক্রি করে দিলে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

ঘটনার রাতে ছেলে ও মেয়েকে পাশের একটি ঘরে আটকে রেখে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির একপর্যায়ে তাসলিমার গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রাতেই সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে পালাল স্বামী, উদ্ধার হলো গলাকাটা মরদেহ

মাদক উদ্ধারে পুরস্কার পেলেন কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন।

 

মোঃ সাহাজুদ্দিন সরকার

ক্রাইম রিপোর্টার গাজীপুর ।

 

মাদক উদ্ধার অভিযান, আসামি গ্রেফতার ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন সহ তার পুরো ইউনিটকে পুরস্কৃত করেছে পুলিশ কমিশনার

 

গত ১৩-০৫-২০২৬ খ্রি. তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাম্প্রতিক মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।

 

উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে কাশিমপুর থানার বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং প্রায় ০৮ লক্ষ টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার।

 

উল্লেখিত ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ডিসি(ক্রাইম) নর্থ, এসি(ক্রাইম)-সদর জোন, ওসি-কাশিমপুরসহ অন্যান্য পুলিশ অফিসারগণ তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কৃত হন। তাদের এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ কমিশনার মহোদয় পুরস্কার প্রদান করেন, যা অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ বেলায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সর্বদা তৎপর এবং জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

মাদক উদ্ধারে পুরস্কার পেলেন কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কঠোর বার্তা দিলেন সাতক্ষীরার নতুন পুলিশ সুপার

 

 

মো: তুহিন হোসেন সাতক্ষীরা প্রতিনিধি :

 

সাংবাদিকদের সাথে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম এর পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৬মে) সকাল ১০ টায় সাতক্ষীরা পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডি আই -১ আব্দুল আলিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙা টেলভিশনের জেলা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, সাংবাদিক কালিদাস রায়, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান, গণ টিভি ও দৈনিক চৌকস পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো: তুহিন হোসেন প্রমুখ। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, অপরাধীদোর কোন পরিচয় নেই, পুলিশ বিভাগে যারা অপরাধ করবে পোষাক না দেখে নিরপেক্ষ তদন্ত করবো। জনগনের নিরাপত্তা, জনগণের জানমালের নিরাপত্তা অগ্রাধিকার দেওয়া হবে। সমাজে কোন বিশৃঙ্খলা না হয়, চাঁদাবাজী না হয়, সেগুলো নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে পুলিশের পক্ষ থেকে। তিনি আরো বলেন, আমার প্রচেষ্টা থাকবে শিশুরা যেন মাদকসহ কোন বিপথে না যায়, কারন শিশুরা আগামীতে গুরুত্বপূর্ণ জায়গায় যাবে। তারা বিপথে গেলে আমার খারাপ লাগবে। আমিও সাতক্ষীরার, আমি এখানে যে কয়দিন থাকবো ততদিন আমার জীবনের সাথে সাতক্ষীরা মিশে থাকবে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কঠোর বার্তা দিলেন সাতক্ষীরার নতুন পুলিশ সুপার

শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর মরদেহ কয়েক টুকরো করার অভিযোগ উঠেছে আসমা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় পালং মডেল থানা পুলিশ তাকে আটক করেছে।

 

শুক্রবার (১৫ মে) রাতে শরীয়তপুর শহরের পালং এলাকা থেকে তাকে আটক করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার দক্ষিণ মাহমুদপুর এলাকার জিয়া সরদার পিরোজপুর জেলার আসমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তারা শরীয়তপুর শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সর্বশেষ চন্দ্রপুর এলাকায় একটি বাসায় থাকতেন তারা।

 

আরও জানা গেছে, সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে গত মঙ্গলবার গভীর রাতে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে স্ত্রী আসমা আক্তার লোহার রড দিয়ে জিয়া সরদারের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয় বলে পুলিশের ধারণা।

 

অভিযোগ রয়েছে, ঘটনার পর মরদেহ গোপন করতে ধারাল অস্ত্র দিয়ে দেহ কয়েক টুকরো করা হয়। পরে হাড় ও মাংস আলাদা করে ড্রামে ভরে রাখা হয়। শুক্রবার সন্ধ্যায় মরদেহের কিছু অংশ বস্তায় ভরে সদর উপজেলার আটং এলাকার বৃক্ষতলা সংলগ্ন স্থানে ফেলে দেওয়া হয়। পরে পুরোনো ভাড়া বাসার একটি ফ্রিজে মরদেহের অংশ রাখার চেষ্টা করলে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

 

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে।

 

পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ড্রাম খুলে মরদেহের অংশ দেখতে পায়। জিজ্ঞাসাবাদে আটক নারী ঘটনাটি স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃক্ষতলা এলাকার একটি পুকুর থেকে মাথাসহ হাড় উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ঝগড়া করে স্বামীকে হত্যার পর টুকরো টুকরো, আটক আসমা

কালিয়াকৈরে শেষ বয়সে প্রতারণার ফাঁদে নিঃস্ব এক আনসার সদস্যের পরিবার।

 

মোঃ সাহাজুদ্দিন সরকার,

ক্রাইম রিপোর্টার গাজীপুর।

 

গাজীপুরের কালিয়াকৈরে দুই ভাইয়ের বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। জমি কেনার স্বপ্ন দেখিয়ে এক অবসরপ্রাপ্ত আনসার সদস্যের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ আবুল বাসার। জীবনের পুরো সঞ্চয় আর পেনশনের অর্ধেক টাকা হারিয়ে এখন মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি।

 

অভিযোগ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের কামারিয়া এলাকার হানিফ আলী ও আলী হোসেনের কাছে ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ধাপে ধাপে ১৫ শতাংশ জমি কেনার জন্য বায়না বাবদ মোট ৩৮ লাখ ৪০ হাজার টাকা প্রদান করেন অবসরপ্রাপ্ত আনসার সদস্য মোঃ আবুল বাসার। দীর্ঘদিন ধরে টাকা লেনদেনের পর ২০২০ সালের ১৫ মে জমি রেজিস্ট্রির দিন নির্ধারণ করা হয়।

 

কিন্তু নির্ধারিত দিনে অভিযুক্ত আলী হোসেন, হানিফ আলী, নজরুল ইসলাম ও ইমরান হোসেন দলিল লেখক আব্দুর রহমানের অফিস থেকে হঠাৎ কৌশলে পালিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

 

পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে অভিযুক্তরা আবুল বাসারকে ১৫ শতাংশ জমির দখল বুঝিয়ে দিলেও কিছুদিন পর জানায়, তাকে পুরো ১৫ শতাংশ নয়, দেওয়া হবে মাত্র সাড়ে ৭ শতাংশ জমি। এরপর আরও সময় পার হলে পুরো জমি রেজিস্ট্রি করে দিতেও অস্বীকৃতি জানায় তারা।

 

ভুক্তভোগী আবুল বাসার জানান, দেশের নিরাপত্তায় চাকরি করে জীবনের সব সঞ্চয় আর পেনশনের অর্ধেক টাকা জমিয়ে শেষ বয়সে একটু নিশ্চিন্তে থাকার আশায় জমি কিনতে চেয়েছিলেন তিনি। কিন্তু এখন প্রতারণার শিকার হয়ে অসহায় অবস্থায় দিন কাটছে তার।

কালিয়াকৈরে শেষ বয়সে প্রতারণার ফাঁদে নিঃস্ব এক আনসার সদস্যের পরিবার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সোমবার (১৮ মে) সকালে নির্যাতনের শিকার ওই তরুণী সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। এর আগে রোববার রাতে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

গ্রেপ্তাররা হলেন- বগুড়া মহানগরীর ফুলবাড়ি দক্ষিণ হাজীপাড়ার রায়হানের ছেলে মো. কাওসার (১৯), ফুলবাড়ি দক্ষিণপাড়ার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাঁধন পাইকার (১৯) ও উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে মো. রকি (১৯)।

 

পুলিশ ও মামলা সূত্র জানায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে আসামিদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। ওই তরুণী রোববার রাত ৮টার দিকে মহানগরীর পুলিশ প্লাজার ৭ম লেভেলে ‘লাক জোন’ নামক দোকানে যান। সেখানে আগে থেকেই কাওসার, বাঁধন, সাদিক ও অপর একজন ছিলেন। তারা সবাই মদপানের পরিকল্পনা করেন। পরে একটি হোটেল থেকে মদ সংগ্রহ করেন।এরপর রাত সোয়া ১০টার দিকে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশান ঘাট রাস্তার পাশে নির্মাণাধীন বাড়িতে যান। সেখানে রনি তাদের সঙ্গে যোগ দেন।

 

মদপানের একপর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে তরুণীকে ধর্ষণ করেন। পরে অভিযুক্ত বাঁধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় শিববাটির বিগবাজার এলাকায় পৌঁছেন। তখন ওই তরুণী চিৎকার করে পথচারীদের সহযোগিতা চান। এ সময় বাঁধন পালিয়ে যায়। খবর পেয়ে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ এসে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেন।

 

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ধর্ষণের শিকার ওই তরুণী সোমবার সকালে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

একসঙ্গে মদপান, ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ

রাজধানীসহ সারা দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

 

সোমবার (১৮ মে) নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৪০৫ জন। গত ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৪ হাজার ৯১১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৯ জন। গত ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭ হাজার ৮৫৬ জন।

 

প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৮৬৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৮ হাজার ৯৮০ জন।

হাম ও হামের উপসর্গে ৫ জনের মৃত্যু

জুলাইয়ের অন্যতম লড়াকু সৈনিক ও জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করছেন, প্রশাসন বা “অবৈধ মেয়র” (যাকে তিনি বৈধ মনে করছেন না) পুলিশ ব্যবহার করে ছাত্রদের দমন করতে চাইছে। তিনি প্রশ্ন ছুঁড়ে বলেছেন, জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের?

 

সোমবার (১৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

 

“জুলাইয়ের গ্রাফিতি” বলতে জুলাই আন্দোলন বা ছাত্র আন্দোলনের সময় দেয়ালে আঁকা স্লোগান, চিত্র, প্রতিবাদী আর্ট—এসবকে বোঝানো হয় যা কোনো আন্দোলনের স্মৃতি, ক্ষোভ, দাবি বা রাজনৈতিক বার্তা বহন করে।

জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের?

স্থানীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবে দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

 

সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি- আরএফইডির নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন।

 

সিইসি বলেন, এবার দলীয় প্রতীক ব্যবহার না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। আমরা চাই ভালো নির্বাচনের একটা সংস্কৃতি চালু হোক। শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন সত্যিকার অর্থে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়।

রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত তীব্র হয়ে ওঠে এবং একই পরিবার বা একই এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘাত দেখা দেয়।

 

নাসির উদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং ভোটারসহ সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। এ জন্য স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ব্যাপক সচেতনতা কার্যক্রম ওপর গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এসংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

 

চিঠিতে আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্তের কথা বলা হয়। অর্থাৎ ঈদুল আজহার পূর্বে সাত দিন এবং পরে পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।

 

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি-আধাসরকারি সব অফিস বন্ধ থাকবে। এ ছাড়া ঈদ উপলক্ষে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানাগুলো।

ঈদে সব ফিলিং স্টেশনে ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

র‌্যাবকে পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে র‌্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি।

 

স্বরাষ্ট্রমমন্ত্রী বলেন, ‘আগামীতে র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। নাম পরিবর্তন হবে কি না সেটা পরে সিদ্ধান্ত হবে।’

 

কিছু কর্মকর্তার কারণে র‌্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর জন্য প্রতিষ্ঠান দায়ী না। ফ্যাসিবাদের সময় কিছু কর্মকর্তা এবং র‌্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল৷’

 

র‌্যাবের জন্য নতুন আইন হবে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘নতুন আইনে র‌্যাব পরিচালিত হবে। সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে।’

পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব, হচ্ছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন.

 

মোঃ আশরাফুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি চাল বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৯টায় আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই সহায়তার আওতায় ইউনিয়নের মোট ২ হাজার ৩৫০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল নিতে আসা নারী-পুরুষরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের বরাদ্দকৃত চাল সংগ্রহ করেন। পুরো কার্যক্রমে ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে খাদ্য সহায়তা কর্মসূচির এই চাল বিতরণে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেক পরিবারই এই সহায়তাকে ঈদের আগে বড় ধরনের সহযোগিতা হিসেবে দেখছেন।

 

আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, “সরকারি সহায়তা যেন প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের হাতে পৌঁছে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল থাকায় ৩ জন কার্ডধারীর মাঝে সমানভাবে একটি বস্তা বিতরণ করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

 

চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসারের প্রতিনিধি মুক্তা সেন, ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

 

উপস্থিত স্থানীয়রা জানান, ঈদের আগে এমন সহায়তা দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো এই চাল পেয়ে অনেকটাই স্বস্তি অনুভব করছে।

 

সংশ্লিষ্টদের মতে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত ভিজিএফ কার্যক্রম গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে এই সহায়তা আউলিয়াপুর ইউনিয়নের বহু পরিবারের ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন তারা।

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন.

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জানিয়েছেন, গুরুতর চোট কাটিয়ে মাঠে ফেরার পথে তাকে অসংখ্য ‘অর্থহীন’ সমালোচনা সহ্য করতে হয়েছে। তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করতে পেরে তিনি সন্তুষ্ট এবং বিশ্বাস করেন, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য নিজের সর্বোচ্চটা তিনি দিয়েছেন।

 

সান্তোস ফরোয়ার্ড নেইমার ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি। ইনজুরি ও হাঁটুর অস্ত্রোপচারের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছেন, বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে নেইমারকে পুরোপুরি ফিট ও ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে।

 

রোববার করিতিবার বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের পরাজয়ের পর সাংবাদিকদের নেইমার বলেন, ‘শারীরিকভাবে আমি দারুণ অনুভব করছি। প্রতিটি ম্যাচের সঙ্গে আমি উন্নতি করছি।’

 

তিনি বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। এটা সহজ ছিল না, সত্যিই সহজ ছিল না।’

 

দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া এবং ব্যক্তিগত সংগ্রামের কথা তুলে ধরে আবেগি নেইমার বলেন, ‘বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছি। একই সঙ্গে আমার শারীরিক অবস্থা নিয়ে অসংখ্য বাজে কথা শুনতে হয়েছে। মানুষ যেভাবে কথা বলেছে, তা সত্যিই কষ্টদায়ক।’

 

তিনি আরও বলেন, ‘আমি ঘরে বসে নীরবে কঠোর পরিশ্রম করেছি। মানুষের কথায় কষ্ট পেয়েছি, কিন্তু থামিনি। শেষ পর্যন্ত আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় ফিরতে পেরেছি। আমি নিজের পারফরম্যান্স ও এখন পর্যন্ত যা করেছি, তাতে সন্তুষ্ট।’

 

বিশ্বকাপ দলে ডাক পাওয়া নিয়ে নেইমার বলেন, ‘যাই হোক না কেন, আনচেলত্তি অবশ্যই এই লড়াইয়ের জন্য সেরা ২৬ জন খেলোয়াড়কেই বেছে নেবেন।’

 

করিতিবার বিপক্ষে ম্যাচে ভুলবশত বদলি সিদ্ধান্ত নিয়ে নেইমার তীব্র প্রতিবাদ জানান, যা ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা হয়ে ওঠে। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ঠিক আগে এই ঘটনা তার জন্য কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।

 

আজ সোমবার ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করবেন আনচেলত্তি।

 

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিল। উত্তর আমেরিকায় ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

আমি নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট, কোচ অবশ্যই সেরা ২৬ জনকে বেছে নেবেন: নেইমার

মাদারীপুরে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও রহস্য তৈরি হয়েছে।

 

নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের ৮ মাসের শিশু।

 

পুলিশ জানায়, শহরের আমিরাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

 

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাসসহ তিনজন ওই বাসায় আসেন। পরে রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ নামের এক নারী। তার ফোন কলের সূত্র ধরেই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

 

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাদারীপুরে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে— এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

 

এতে অংশ নেন, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জানাজার পূর্বে, জাতির জন্য মিজানুর রহমান সিনহার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন বক্তারা।

 

রিজভী আহমেদ বলেন, একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি নিচ্ছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন জেলায় ছুটে যাচ্ছেন তিনি। এমন সময় মিজানুর রহমানের মত উদ্যোক্তার বড় প্রয়োজন ছিলো।

 

পরে, মরহুমের কফিনে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে মুন্সীগঞ্জে সবশেষ জানাজার পর দাফন হবে নিজ বাড়ি কলমা’র পারিবারিক কবরস্থানে।

 

এর আগে, রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মিজানুর রহমান সিনহার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে সরকার: রিজভী

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d