তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা২জন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি থানায় মামলা । - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা২জন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি থানায় মামলা ।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা২জন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি থানায় মামলা ।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা২জন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি থানায় মামলা

 

মোঃ ফরিদ উদ্দিন

শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ গ্রামের উত্তর কদমতলা গ্রামের গ্যারেজ বাজারের পাশে জামাত মিস্ত্রি বাড়ির সামনে পায়খানা করাকে কেন্দ্র করে প্রতিবেশী মোহাম্মদ আলী মিস্ত্রির সহিত সংঘর্ষ এতে মোঃ জামাতআলী মিস্ত্রি (৫০)তার স্ত্রী ফরিদা বেগম বয়স( ৪৫) বেদম প্রহার করলেন তাদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাদের দুই জনের মাথায় দশ-বারোটি সেলাই করা হয়েছে হাতে আঘাতের ফলে ফুলা ফাটা দেখা যাচ্ছে ফরিদা বেগমের ডান চোখে আঘাতের চিহ্ন রয়েছে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে কথা বলে জানা গেছে রোগীর অবস্থা আশঙ্কাজনক। গত২৩-০২-২০২২ সকাল ৮৩০মিঃ ঘটিকার দিকে তাদের নিজ বাড়ির সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ রবিউল ইসলাম মোহাম্মদ আলী মিস্ত্রি নুরালি গাইন জাহানারা বেগম রাবেয়া খাতুন আঃখালেক শেখ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন বাড়ির মধ্যে অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্র লাঠি দা নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটায় আসামিগন ঘরে রক্ষিত ৩৫ হাজার টাকা বাসার আসবাবপত্র লুটতারাজ ও মহিলাদের শ্রীলতাহানি ঘটায় বলে থানায় এজাহার করেছে ঘটনা তদন্ত করে পরের দিনই সন্ধ্যাবেলা আসামি মোহাম্মদ মিস্ত্রি ও তার ছেলে রবিউল ইসলামকে শ্যামনগর থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে। বাকি আসামিরা পলাতক রয়েছে।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d