দক্ষিণ শ্রীপুর মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দক্ষিণ শ্রীপুর মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন।

দক্ষিণ শ্রীপুর মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন।

দক্ষিণ শ্রীপুর মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন।

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ।

 

শ্যামনগর উপজেলার মাটি ও মানুষের নেতা গরিবের বন্ধু মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার মহাদয় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শীতের উপহার কম্বল বুধবার ১২/০১/২০২২ কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আদর্শ কেরাতুল কোরআন কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং মাদ্রাসার এতিম খানার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনবন্ধু এস এম জগলুল হায়দার।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব আকবর কবীর,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নবনির্বাচিত চেয়ারম্যান বাবু গোবিন্দ মন্ডল,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোহাম্মদ আফসার আলী মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সফরসঙ্গী বৃন্দ।

কম্বল বিতরণ শেষে মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে অসহায় এতিম শিশুদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু পরিবার সকল শহীদদের রুহের মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা , সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের জন্য এবং দেশের সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি ও শান্তি কামনা করে দোয়া করেন।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d