রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার দরিদ্র মানুষের মাঝে ভি জি এফের খাদ্য সহায়তার নগদ ৪শ ৫০ টাকা হারে ৫ শত ৫৬ জনের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।
আজ ৬মে বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তার টাকা বিতরনী অনুষ্ঠানে , হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দামুড়হুদা উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দীন।
হাউলী ইউনিয়ন যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান লিপন, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আহমেদ। হাউলী ইউনিয়নের সদস্য রওশানারা খাতুন,মোমেহার খাতুন, রহিমা খাতুন, সাবিনা ইয়াসমিন, জাহাঙ্গীর আলম টিক্কা,আব্দুল
হান্নান, শহিদুল ইসলাম, রিকাত আলি, শাহাজামাল হোসেন, আব্দুল হান্নান
পটু,আব্দুল্লাহ সেলিম, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাউলী ইউনিয়নের সচিব নাঈম উদ্দীন।
Leave a Reply