দেশ ও বিদেশ অবস্থানরত অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের ঈদ শুভেচ্ছা জানান অসকস-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব আবু শামা-গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দেশ ও বিদেশ অবস্থানরত অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের ঈদ শুভেচ্ছা জানান অসকস-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব আবু শামা-গণ টেলিভিশন

দেশ ও বিদেশ অবস্থানরত অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের ঈদ শুভেচ্ছা জানান অসকস-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব আবু শামা-গণ টেলিভিশন

জেলা প্রতিনিধি: জামালপুর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে, দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সম্মানিত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ঈদ শুভেচ্ছা জানান, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস-বাংলাদেশ)
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি, সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ আবু শামা।

ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন
বছর ঘুরে প্রতিবছরের ন্যায় সুখ-শান্তি সমৃদ্ধি ভাতৃত্বের বন্ধন আর ত্যাগের মহিমার বার্তা নিয়ে আবারো হাজির হচ্ছে মুসলিম ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা।

ঈদ মানে আনন্দ, সহমর্মিতা, বন্ধন, শিক্ষা এবং ধনী-গরীব সকল ভেদাভেদ ভুলে গিয়ে সাম্য মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার এক অনুপম দৃষ্টান্ত,। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আযহার ত্যাগের সেই শিক্ষার আলো প্রতিফলন হউক প্রতিজন সহযোদ্ধাদের জীবনে ।

এছাড়াও তিনি আরো বলেন বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের ফলে এ বছর বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে । সংক্রমনের মাত্রাটা আকস্মিকভাবে বেড়ে গিয়েছে, দিন দিন যা বেড়েই চলেছে,
অনেকেই ইতিমধ্যে হারিয়েছেন তাদের প্রিয়জনদের নিকটাত্মীয়দের, যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন,এই পরিস্থিতিতে প্রিয়জন হারানোর বেদনা অন্যদিকে ঈদ আনন্দ সবকিছু মিলিয়ে পুরো দেশময় একটা চাপা উত্তেজনা বিরাজ করছে সকলের মনে,।

নিজের নিজের পরিবার এবং দেশের বৃহত্তম জনস্বার্থে সরকারি সকল নির্দেশনা মেনে ঈদের নামাজে অংশ নিতে উদযাপনের জন্য সকলকে আহ্বান জানিয়েছেন তিনি।

দেশবাসী সহ সকল অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের হৃদয়ে স্বস্তি ফিরে আসুক এবং সকল অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের ঐক্যবদ্ধভাবে সামাজিক তথা দেশের কল্যাণে কাজ করার জন্য ঐক্যবদ্ধ ভাবে থাকার আহ্বান জানান ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d