ধামইরহাটে সেনা সদস্যের পিতার হত্যাকারীদের বিচার দাবী করে সংবাদ সম্মেলন-গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ধামইরহাটে সেনা সদস্যের পিতার হত্যাকারীদের বিচার দাবী করে সংবাদ সম্মেলন-গণ টেলিভিশন

ধামইরহাটে সেনা সদস্যের পিতার হত্যাকারীদের বিচার দাবী করে সংবাদ সম্মেলন-গণ টেলিভিশন

মোঃসাইদুল ইসলাম হেলাল
গণ টেলিভিশন নওগাঁ।

নওগাঁর ধামইরহাটে সেনা সদস্যের পিতার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন সেনা সদস্য কাইফুর ইসলাম। ঘটনার সময় একটি ভিডিও বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে।

বুধবার দুপুরে ধামইরহাট উপজেলা প্রেসক্লাবে পরিবারের পক্ষ থেকে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে সেনা সদস্য ল্যান্স কর্পোরাল কাইফুর ইসলাম জানান, গত ২২ জুন উদয়শ্রী গ্রামে নিজ বাড়ির প্রাচির নির্মান কাজ চলছিলো। এ সময় প্রতিবেশী আব্দুল গনির পরিবার বাধা দিলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে গনির লোকজন পরিবারের সদস্যদের বাঁশ ও রড দিয়ে এলোপাথাড়ীভাবে পিটায়। এতে সেনা সদস্যের বাবা ইসমাইল হোসেন গুরুত্বর জখম হয়। চিকিৎসার জন্য প্রথমে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রাজশাহী মেডিকেল কলেজে ও সবশেষে জখমীর অবস্থা গুরুত্বর হলে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নিলে মধ্যরাতে চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষনা করে।

ওই সেনা সদস্য আরও জানান, ঘটনার পর ১২ জনকে আসামী করে হত্যা মামলা হলেও মূল আসামীসহ অধিকাংশরাই রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। আসামীরা প্রভাবশালী হওয়ায় ভিকটিমের পরিবারে শংকা প্রকাশ করেছেন। সম্মেলনে দ্রুতই আসামীদের গ্রেফতার করে আইনী শাস্তি নিশ্চিতের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট দাবী জানানো হয়। সম্মেলনে মামলার বাদী ও মৃত ইসমাইলের স্ত্রী মেহেরুন নেছা, ভাই মাইনুল ইসলাম,জামাই খাইরুল ইসলাম, চাচাতো ভাই সেকেন্দার আলী, ভাতিজা আশিক ইসলাম, নারী নেত্রী ও সমাজসেবী মাহফুজা সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ঘটনার বিষয়ে হত্যা মামলা রুজু হয়েছে এবং ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে থানা পুলিশ মাঠে অভিযান চালিয়ে যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d