মোঃসাইদুল ইসলাম হেলাল
গণ টেলিভিশন নওগাঁ।
নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৪ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার বিবেচনায় শতকরা ১৬ দশমিক ৪ শতাংশ। মোট আক্রান্ত ৪ হাজার ৯৫৫ জন।
বুধবার বেলা ১১টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৮৩ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে জেলায় ৪ জনের মৃত্যু হয়।
মৃত ব্যাক্তিরা হলেন মান্দা উপজেলার ২জন, পত্নীতলা উপজেলার ১ ও মহাদবেপুরে ১জন। ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১১২জন সুস্থসহ মোট সুস্থ হয়েছে ৩ হাজার ৮১৩ জন।
Leave a Reply