নওগাঁয় পুকুর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার-গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নওগাঁয় পুকুর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার-গণ টেলিভিশন

নওগাঁয় পুকুর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার-গণ টেলিভিশন

মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ জেলা প্রতিনিধি
গণ টেলিভিশন

নওগাঁ জেলা সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের চকচাঁপাই মৌজার একটি পুকুর থেকে হাতপা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টারদিকে চকচাঁপাই এলাকার মেসার্স সীমানা ব্রিকস নামের একটি ইট ভাটার পাশের একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম কুদ্দুস হোসেন (৫২)। তিনি চকচাঁপাই গ্রামের মৃত মজি মন্ডলের ছেলে। পেশায় কুদ্দুস হোসেন স্থানীয় মসজিদের মোয়াজ্জিনের দ্বায়িত্বে ছিলেন।
গতকাল১২ জুন সোমবার বিকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।আজ ১৩ জুন সকালে তার বাড়ী থেকে কিছু দুরে একটি পুকুর থেকে শরীরের পেছনে হাত পা বাঁধা অবস্থায় কুদ্দুসের মৃতদেহটি পুকুরের পানিতে ভাসছিল। পরিবার, স্বজন ও পুলিশের ধারণা দুর্বৃত্তরা তাকে হত্যার পর ঐ পুকুরে ফেলে দিয়েছে।
পুলিশ ও নিহত কুদ্দুসের স্বজন সূত্রে জানা যায়, গতকাল বিকালে শৈলগাছী বাজারে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজা-খুজি করেও পায়নি। আজ সকালে সীমানা ব্রিকস ইটভাটায় কাজ করতে আসা শ্রমিকেরা ইটভাটার পার্শ্বের পুকুরে মৃতদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল প্রতিবেদককে জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌছে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজন ও স্থানিয়দের বরাত দিয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে মারধর ও হত্যা করে মৃতদেহটি পুকুরে ফেলে গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ইতি মধ্যেই হত্যা রহস্য উদঘটন সহ হত্যাকারীদের শনাক্ত পূর্বক গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে বলেও জানিয়েছেন ওসি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d