নওগাঁয় বাড়তেছে নদ নদীর পানি আতঙ্কিত এলাকাবাসী-গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নওগাঁয় বাড়তেছে নদ নদীর পানি আতঙ্কিত এলাকাবাসী-গণ টিভি

নওগাঁয় বাড়তেছে নদ নদীর পানি আতঙ্কিত এলাকাবাসী-গণ টিভি

নওগাঁ প্রতিনিধি।

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং কয়েক দিনের অতি বৃষ্টিতে বেড়েই চলেছে নওগাঁর কয়েকটি নদ নদীর পানি।

রোববার সকালে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ছোট যমুনার ব্রীজ পয়েন্টে পানি বেড়ে ১৪.২০ সেন্টিমিটার এবং আত্রাই নদীর শিমুলতলী পয়েন্টে পানি বেড়ে ১৭.৭২ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, গেল গত কয়েকদিনের অতি বৃষ্টির ফলে জেলার ছোট বড় সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
তবে ছোট যমুনা নদীর পানি বিপদসীমার ১.২৪ সেন্টিমিটার এবং আত্রাই নদীর পানি বিপদ সীমার ২.৩৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ছোট যমুনা নদীর পানি লিটন ব্রীজ পয়েন্টে বেড়ে ১৪.২০ সেন্টিমিটার এবং আত্রাই নদীর শিমুলতলী পয়েন্টে পানি বেড়ে ১৭.৭২ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে।

এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জেলার বেশ কয়েকটি বাঁধ হুমকীর সন্মুখীন। এই ভাবে পানি বৃদ্ধি হতে থাকলে বাঁধ ভেঙ্গে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার আশংঙ্কা করছেন বলেও জানান তিনি।
মোঃসাইদুল ইসলাম হেলাল
স্পেশাল রিপেজেন্টিব গণ টেলিভিশন
নওগাঁ সদর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d