নওগাঁয় বেড়েছে চালের দাম -গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নওগাঁয় বেড়েছে চালের দাম -গণ টেলিভিশন

নওগাঁয় বেড়েছে চালের দাম -গণ টেলিভিশন

মোঃসাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধি।

চলমান লকডাউনে নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম। বুধবার বেলা ১০ টায় নওগাঁ পৌর খুচরা বাজার ঘুরে দেখা গেছে প্রকারভেদে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। কাটারিভোগ জাতের চাল আগে ছিল ৫২ টাকা বর্তমানে বিক্রি হচ্ছে ৫৬ টাকায়, জিরাশাইল আগে ছিল ৫০ টাকা বর্তমানে বিক্রি হচ্ছে ৫৪ টাকায় এবং স্বর্না এবং মোটা ২৯ জাতের চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকা থেকে ৫০ টাকায়। এছাড়া ৫০ কেজি ওজনের প্রতি বস্তার দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা।

নওগাঁর বাঙ্গাবাড়িয়া মহল্লার ভ্যান চালক কবির জানান, লকডাউনের কারণে গাড়ি নিয়ে রাস্তায় যেতে পারছে না। গাড়ির চাকা বন্ধ কিন্তু পেটে খুদা ত বন্ধ নেই। আমরা দিনমজুর একদিন বসে খাওয়ার উপায় নেই। এমন অবস্থায় বাজারে এসে দেখি চালের দাম বেড়েছে। এই ভাবে চালের দাম বাড়লে আমাদের না খেয়ে থাকতে হবে।

নওগাঁ খুচরা চাল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক উত্তম কুমার জানান, চলমান লকডাউনে মিলারদের কাছ থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে। এজন্য বেশি দামেই খুচরা বাজারে বিক্রি করতে হচ্ছে। তবে চালের দাম বাড়লেও বাজারে ক্রেতা নেই। তাই কেনাবেচার অবস্থা খুবই খারাপ।

নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন চকদার জানান, কিছুদিন থেকে আকাশের অবস্থা ভালো না। ফলে চাতালে চাল উৎপাদন হচ্ছে খুবই কম। অন্যদিকে চলমান লকডাউনে বাজার গুলো বন্ধ থাকায় আমরা ধান কিনতে পারছি না। এজন্যই কিছুটা বেড়েছে চালের দাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d