মোঃ মাসুদ রানা:
আজ শনিবার সকাল ১০:০০ মিনিটে নওগাঁ জেলা রোভারের সম্মানিত সভাপতি,জেলা প্রশাসক, জনাব মো:হারুন-অর-রশীদ স্যারের সভাপতিত্বে ও সম্পাদক মো: নাসিম আলমের সঞ্চালনায় অনলাইনে জুম এপ্সের মাধ্যমে নওগাঁ জেলা রোভারের ৮৪ টি ইউনিটের প্রায় ৮৪ জন অধ্যক্ষ,তথা গ্রুপ সভাপতিদের সাথে ফান্ডামেন্টাল স্কাউটিং,,স্কাউটিং আন্দোলনে অধ্যক্ষ মহোদয়গণের ভূমিকা,,আলোকিত সমাজগঠনে রোভারদের ভূমিকা,,নিয়ে জেলা রোভারের অধ্যক্ষ মহোদয়গণের সাথে এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসাবে অনলাইনে যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোহাম্মদ মোকবুল হোসেন,বিশেষ অতিথি হিসাবে যুক্ত ছিলেন রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী,প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসাবে উপস্থিত ছিলেন
জাতীয় কমিশনার জনাব ফেরদৌস আহমেদ,
বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসাবে যুক্ত ছিলেন বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপ-কমিশনার,প্রফেসর এ এইচ এম এ ছালেক,সহ-সভাপতি প্রফেসর শরিফুল ইসলাম খান,কমিশনার অধ্যক্ষ(অব:)মোফাখখার হোসেন খান প্রফেসর মো: আব্দুল মজিদ, প্রফেসর মো: হামিদুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা রোভারের যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ ,ডিআরএসএল সহ জেলা রোভারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
Leave a Reply