নওগাঁ নিয়ামতপুরে গাংগোর স্কুল এন্ড কলেজের ছাত্রী তৃষ্ণা মৃত্যুতে মানব বন্ধন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নওগাঁ নিয়ামতপুরে গাংগোর স্কুল এন্ড কলেজের ছাত্রী তৃষ্ণা মৃত্যুতে মানব বন্ধন

নওগাঁ নিয়ামতপুরে গাংগোর স্কুল এন্ড কলেজের ছাত্রী তৃষ্ণা মৃত্যুতে মানব বন্ধন

নওগাঁ নিয়ামতপুরে গাংগোর স্কুল এন্ড কলেজের ছাত্রী তৃষ্ণা মৃত্যুতে মানব বন্ধ

প্রতিনিধি মির্জা তুষার আহমেদ নওগাঁ

আজ ২৩তারিখ বুধবার গাংগোর স্কুল এন্ড কলেজের
সামনে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষক শিক্ষিকা সহ এলাকাবাসীকে সাথে নিয়ে এই মানববন্ধন করেছেন
মানববন্ধন কারীদের দাবি বিনা চিকিৎসায় দায়িত্ব অবহেলার কারণে তৃষার মৃত্যু হয়েছে আর বলেন যেই অবহেলার কারণে তৃষার মৃত্যু হয়েছে পরবর্তীতে যেন এমন অবহেলার শিকার কেউ না হয় তাই আজ আমরা মানববন্ধন করেছি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আবাসিক চিকিৎস লিংকনকে খুব দ্রুত আইনের আওতায় আনা হোক মানববন্ধন কারীদের দাবি

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের সাপের কামড়ে তাসকেয়া তৃষা (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সুলতানপুরের তফিকুল ইসলামের মেয়ে।
২০তারিখ রবিবার দিবাগত রাতে নিজ বাড়িতে ঘুমানো অবস্থায় সাপে কামড় দিলে কান্নাকাটি শুরু করে তৃষা। পরে পরিবারের সদস্যরা সাপটিকে বিছানায় দেখতে পেয়ে মেরে ফেলেন। রাতেই মরা সাপসহ তৃষাকে উপজেলা হাসপাতালে ভর্তি করালে আবাসিক চিকিৎসক লিংকন দুই ঘন্টা ভর্তি রাখার পর কোন চিকিৎসা না দিয়ে হাসপাতালে অ্যান্টিভেনম নেই বলে রোগীকে রাজশাহী মেডিকেল নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তৃষার মৃত্যু হয়।

তৃষার চাচা শরিফুল ইসলাম বলেন, ডাক্তারের অবহেলার কারণে তৃষার মৃত্যু হয়েছে। অ্যান্টিভেনম নেই জানালে প্রথমেই আমরা তৃষাকে রাজশাহী মেডিকেলে নিতে পারতাম। দুই ঘন্টা ভর্তি রেখে বিলম্ব করার কারণেই তৃষার মৃত্যু হয়েছে।

আবাসিক চিকিৎসক ডাঃ লিংকন বলেন, তারা সাপসহ রোগী আনলেও প্রাথমিক লক্ষ্মণে সেটি বুঝতে সমস্যা হচ্ছিল। পরে হাসপাতালে যেখানে অ্যান্টিভেনম রাখা হয় সেখানে গিয়ে দেখি অ্যান্টিভেনম নেই। অ্যান্টিভেনম খুঁজে না পাওয়ায় রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d