নিখোঁজের দুই দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য লাশ মর্গে-গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নিখোঁজের দুই দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য লাশ মর্গে-গণ টিভি

নিখোঁজের দুই দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য লাশ মর্গে-গণ টিভি

মোঃসাইদুল ইসলাম হেলাল
বিশেষ প্রতিনিধি নওগাঁ সদর।

নওগাঁয় নিখোঁজের দুই দিন পর সুশীল চন্দ্র মন্ডল (৪২) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর ৬টায় নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের কাদিমপুর গ্রামের একটি বিল থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ সুশীল চন্দ্র মন্ডল নওগাঁ সদর থানার কোচগাড়ী (শশীর মোড়) গ্রামের মৃত নন্দন চন্দ্র মন্ডলের ছেলে।

সুশীল চন্দ্র গত বৃহস্পতিবার সকালে গরুর ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়।

স্থানীয়রা জানান, সুশীল চন্দ্রের ভাগ্নি জামাই আজ শনিবার সকালে বিলের মধ্যে লাশটি দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিষয়টি জানা জানি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহটি উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d