নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু -গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু -গণ টিভি

নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু -গণ টিভি

মোঃ আব্দুল মতিন
জেলা প্রতিনিধি নীলফামারী।

নীলফামারী জেলার ডোমার উপজেলায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু এ সময় একটি গরুও মারা যায়। আজ বুধবার ৩০ জুুন বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিমজখানা নন্দীপাড়া গ্রামে। নিহত স্বামী স্ত্রী হলেন ফণী ভুষন(৫৫) ও বীরো বালা (৪৫)। নিহত স্বামী স্ত্রীর ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
নিহতদের বড় ছেলে পরিমল জানায়, ঘটনার সময় বাবা বাড়ির অদূরে জমির মাটি কোঁদাল দিয়ে ঠিক করছিল। সেখানে সেচের লাইনের বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল। বাবা প্রথমে বিদ্যুতের তারে জড়িয়ে চিৎকার দিলে মা ছুটে গিয়ে বাবা বাঁচানোর চেষ্টা করে। সেখানে মা বাবা বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। এ সময় সেখানে থাকা বিকাশ চন্দ্র রায়ের একটি গাভী গরু বাধা ছিল। গরুটিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়।
ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্নর মাধ্যমে ঘটনাস্থলে এসে স্বামী স্ত্রীকে উদ্ধার করা হয়। এরপর উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
ডোমার থানা ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d