পাবনায় আ.লীগ নেতার পকেটে প্রতিবন্ধী ভাতা টাকা । - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
পাবনায় আ.লীগ নেতার পকেটে প্রতিবন্ধী ভাতা টাকা ।

পাবনায় আ.লীগ নেতার পকেটে প্রতিবন্ধী ভাতা টাকা ।

পাবনায় আ.লীগ নেতার পকেটে প্রতিবন্ধী ভাতা টাকা

মির্জা তুষার আহমেদ, রাজশাহী

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুর বিরুদ্ধে শারীরিক প্রতিবন্ধীর ভাতা কার্ডের টাকা জালিয়াতি করে আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউপি সদস্য থাকার সুবাদে ভাতা কার্ডে নিজের নাম্বার দিয়ে দুই বছর ধরে এসব টাকা উত্তোলন করছেন তিনি।

এবিষয়ে প্রতিকার চেয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শারীরিক প্রতিবন্ধী।

অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বাবু চর তারাপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের নবনিযুক্ত সাধারণ সম্পাদক। ভুক্তভোগী একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভাদুরিয়া ডাঙ্গীর মৃত কেসমত শেখের ছেলে দিলবার শেখ।

অভিযোগ সূত্রে জানা গেছে, দুই বছর আগে শারীরিক প্রতিবন্ধী দিলবার শেখের নামে প্রতিবন্ধী ভাতা কার্ড করা হয়। কার্ডের বিষয়ে কিছুই জানতেন না দিলবার। সম্প্রতি ভাতা কার্ডের জন্য ইউনিয়ন পরিষদে গেলে তার নামে ভাতা কার্ড আছে বলে জানতে পারেন এবং সেই কার্ডে নগদের নাম্বার হিসেবে বাবু মেম্বারের নাম্বার দেয়া আছে। গত দুই বছরে বাবু মেম্বার সেই নাম্বারের সহায়তায় সব টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

এব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ইউএনও ম্যাডামও এবিষয়ে অবগত আছেন। তার তত্তাবধায়নেই তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d