পাবনায় থেমে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
পাবনায় থেমে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহত

পাবনায় থেমে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহত

পাবনায় থেমে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহ

প্রতিবেদকঃ মির্জা তুষার আহমেদ।

পাবনার ঈশ্বরদী উপজেলায় রাস্তার পাশে থেমে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দিয়ে মোটসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌঁনে ৯ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর চিনিরমিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটর সাইকেল চালক সজীব হোসেন তালুকদার (৩৫) ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার মো. ইসমাইল তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত সজীব দাশুড়িয়া থেকে পাবনা যাচ্ছিলেন। যাত্রাপথে কালিকাপুর চিনিরমিল এলাকায় পৌঁছালে সেখানে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের পেছনে সজোরে আঘাত করেন। স্থানীয়রা বিকট আওয়াজ পেয়ে এসে দেখেন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পাকশী পুলিশ ফাঁড়ির এসআই বিল্লাল হোসেন জানান, চিনির মিল এলাকায় রাস্তার পাশে একাধিক খাবার হোটেল রয়েছে। চালকরা রাস্তার পাশে গাড়ি থামিয়ে খাবার খান। রাতের অন্ধকারে দেখতে না পেয়ে সজিব সেই থামানো গাড়িকেই সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d