পিরোজপুরে বাণিজ্য মেলায় প্রশাসনের অভিযানে জব্দ ৬৯টি লটারি বক্স - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
পিরোজপুরে বাণিজ্য মেলায় প্রশাসনের অভিযানে জব্দ ৬৯টি লটারি বক্স

পিরোজপুরে বাণিজ্য মেলায় প্রশাসনের অভিযানে জব্দ ৬৯টি লটারি বক্স

পিরোজপুরে বানিজ্য মেলায় নিষিদ্ধ ঘোষণার পর আবারও গোপনে চালু হয়েছিলো অবৈধ লটারি ও র‍্যাফেল ড্র। তবে প্রশাসনের কড়া নজরদারিতে ধরা পড়ে গেল পুরো বিষয়টি।শুক্রবার (১৮ জুলাই) রাত ১০টায় পিরোজপুর বাণিজ্য মেলায় জেলা প্রশাসকের নির্দেশে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৯টি লটারি বক্স জব্দ করা হয়েছে। মেলার শুরু থেকেই লটারি বন্ধের দাবি জানিয়ে আসছিল পিরোজপুরবাসী। তাদের অভিযোগ, লটারি নামক জুয়ার ফাঁদে পড়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়ছে।

সাধারণ জনগণের দাবির মুখে ২০ জুন প্রশাসন বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয়—মেলায় কোনো প্রকার লটারি চালু রাখা যাবে না। এই সিদ্ধান্তে জনগণ স্বস্তি প্রকাশ করলেও, মেলা কর্তৃপক্ষ গোপনে আবারও লটারি চালু করে। বিষয়টি জানার পর জেলা প্রশাসন দ্রুত অভিযান চালায় এবং অবৈধভাবে পরিচালিত ৬৯টি লটারি বক্স জব্দ করে।

এছাড়াও নির্ধারিত সময় শেষ হওয়ায় মেলা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে পিরোজপুরবাসী। তারা আশা করছেন, ভবিষ্যতে এধরণের অবৈধ কার্যক্রমের অনুমোদন দেওয়া হবে না।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d