পুলিশের পিকআপ ভ্যানের চাকা ফেটে দুর্ঘটনা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
পুলিশের পিকআপ ভ্যানের চাকা ফেটে দুর্ঘটনা

পুলিশের পিকআপ ভ্যানের চাকা ফেটে দুর্ঘটনা

পুলিশের পিকআপ ভ্যানের চাকা ফেটে দুর্ঘটনা

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ডে পুলিশের দায়িত্বরত একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার শিকার হয়। এসময় ভাঙ্গা থানা পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

জানা যায়, শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে সামনের ডান পাশের চাকা ফেটে হলে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ ভ্যান সামনে থাকা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়, এতে পিক-আপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ।

 

দুর্ঘটনার শিকার ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সাব-ইন্সপেক্টর সোহানুর রহমান জানান, ভাঙ্গা থানা পুলিশের পিক-আপ ভ্যান টির সামনের ডান পাশের চাকা হঠাৎ ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকে গিয়ে সজোরে আঘাত করে। পিক-আপ ভ্যানটি সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয় ও একজন পুলিশ সদস্য সামান্য আহত হন। দাঁড়িয়ে থাকা ট্রাকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ জানান, ভাঙ্গা থানা পুলিশের একটি পিক-আপ ভ্যান দুর্ঘটনায় পরার সংবাদ পাওয়া মাত্রই আমদের একটি টিম পাঠাই। পরবর্তীতে পুলিশের পিকআপ ভ্যান টি উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনে পাঠিয়ে দেই এবং ক্ষতিগ্রস্থ ট্রাকটিকে তার মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে

এই বিষয়ে ভাঙা থানা পুলিশের অফিসার ইনচার্জ সেলিম রেজা শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের একটি পিক-আপ ভ্যান মনসুরাবাদ এলাকায় দুর্ঘটনায় পরে। আমাদের একজন পুলিশ সদস্য আহত হয়েছেন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d