প্লাস্টিকের বস্তায় চাউল রেখে বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে জরিমান
মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাউল রেখে বিক্রির অপরাধে ৩ জন চাউল ব্যবসায়ীকে নগদ অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩- জানুয়ারি) দুপুরে ভূঞাপুর পুরাতন কাঁচা বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ইশরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একতা চাউল ভান্ডারের খোদা বক্সকে ৫ হাজার টাকা, আকাশ চাউল ভান্ডারের বেলালকে ১০ হাজার টাকা, কামরুল চাউল ভান্ডারকে ১০ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোছাঃ ইশরাত জাহান বলেন, পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাউল রাখার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন ২০১০-এ এর আওতায় উপজেলার ভূঞাপুর বাজার এলাকার ৩ জন ব্যবসায়ীকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply