সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিদিন)
ফরিদপুরের মানুষের মুখে মুখে একটি নাম পুলিশ সুপার (এসপি) মোঃ আলীমুজ্জামান (বিপিএম, সেবা)। জনবান্ধন এ পুলিশ সুপার তাঁর ভালো কাজ ও নানামুখী জনবান্ধন উদ্যোগ নিয়ে ইতোমধ্যে মানুষের মন জয় করেছেন।জানা যায়, গত ২০১৯ সালের ২৫ জুলাই ফরিদপুরে যোগদান করেন তিনি। সেই হিসেবে ২০২১ সালের ২৫ জুলাই তাঁর দুই বছর পূর্ণ করলেন এই জেলার পুলিশ সুপার হিসেবে। এই দুই বছর ছিলো ফরিদপুরের পরির্বতনের ঘটনা বহুল বছর। বিভিন্ন ক্ষেত্রে পরির্বতন হয়েছে এই দুই বছরে।তাঁর এ দুই বছরের পূর্তিতে তাঁর অফিস কক্ষে তাঁকে ফুলের শুভেচ্ছা জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ হেলালউদ্দিন ভূইয়া ও সিনিয়র ট্রাফিক ইন্সেপেক্টর মো. তুহিন লস্করসহ পুলিশের কর্মকর্তারা। এসময় তাঁরা পুলিশ সুপারের দুই বছরের তাঁর নেয়া বিভিন্ন কাজের প্রশংসা করেন। তাঁরা জানান, এমন ভালো একজন সৎ পুলিশ সুপার কর্মক্ষেত্রে ভাগ্যগুণে পাওয়া যায়।এদিকে জেলার পুলিশ সুপার হিসেবে এখনো তাঁর সাথে দেখা করার জন্য অফিসের দরজা প্রতিটি সাধারণ মানুষের জন্য খোলা থাকে। দিন-রাত অফিসে থেকে সময় দেন অসহায় মানুষের কথা শোনার জন্য। ধৈর্য্য ধরে তিনি তাঁদের কথা শোনেন এবং সাধ্যমত সাহায্য সহযোগিতা করে থাকেন। অনেক ক্ষেত্রে তাঁর বেতনের টাকা দিয়ে মানুষের পাঁশে গিয়ে দাড়াঁন।করোনার শুরু থেকে তাঁর নেতৃত্বে ফরিদপুর জেলা পুলিশ করোনায় মৃত ব্যক্তির দাফন, সৎকার, ফ্রি অক্সিজেন সেবা, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান, লকডাউন নিশ্চিতসহ নানা কাজে ফরিদপুর জেলা পুলিশ এখন একটি উদাহরণ সারা দেশে। এছাড়া তাঁর নেয়া আরো বিভিন্ন উদ্যোগ দেশের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে মডেল হিসেবে।রাজনৈতিক, সামাজিক ও করোনা সময়ে তিনি এই জেলার পুলিশ সুপার হিসেবে অনেক কিছু দিয়েছেন জেলার বাসিন্দাদের। তাঁর সময়ে তিনি প্রতিটি মানুষের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। অসহায় মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় রয়েছেন তিনি। তাঁর সময়ে সাধারণ মানুষ যে ভরসা পেয়েছেন তা হয়তো এর আগে তেমন করে কেও দিতে পারেনি। জেলার বাসিন্দাদের নিরাপদ একটি রাত-দিন উপহার দিয়ে চলছেন ফরিদপুরের জনবান্ধব পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান(বিপিএম, সেবা)। তাঁর ভূমিকার কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে মানুষের মনের গহীণে।
Leave a Reply