ফরিদপুরে করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড-গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফরিদপুরে করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড-গণ টেলিভিশন

ফরিদপুরে করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড-গণ টেলিভিশন

সাজ্জাদ হোসেন সাজু বিশেষ প্রতিনিধি :

মরণব্যাধি করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হল ফরিদপুর এ। গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় মোট ২১ জন রোগী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এরমধ্যে ১৬ জন রোগী করণা আক্রান্ত হয়ে মারা যায় এবং বাকি পাঁচজন রোগী করোনার উপসর্গ নিয়ে মারা যায়। ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে এসব রোগী ভর্তি ছিল।

এ ব্যাপারে সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান জানান এখন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫০৬ জন করনা রোগী ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় আরো ৪৫ জন রোগী নতুন ভর্তি হয়েছে। এদের সেবা দিতে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
গত ২৪ ঘন্টায় ৯৬০ জনের দেহে করোনা পরীক্ষা করা হয় এতে মোট ৩০৫ জন রোগী করনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এর শতকরা হার ৩৬ দশমিক ৭৩ শতাংশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d