ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু  - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

 

বিশেষ প্রতিনিধি-

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩২ বছর।

 

রবিবার(২৭ ফেব্রুয়ারী) সকাল সকালে পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের মুন্সিবাজার বাওড়চক ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল এর সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, সকাল ৬ টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গা গামী রাজবাড়ী এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সাথে কথা বলে ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। নিহত ওই নারীর নীল রঙের বোরখা পরিহিত ছিল। ধারনা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন।

 

তিনি আরও বলেন, রেল পুলিশ কে খবর দেওয়া হয়েছে। লাশ সেখানেই রয়েছে। রেল পুলিশ এসে প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা নেবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d